দুই জোনে পৃথক মজুরি কাঠামো, অদক্ষ থেকে হাইলি স্কিলড—সব স্তরের শ্রমিকদের জন্য নতুন হার ঘোষণা

 


আজ থেকে রাজ্যে কার্যকর নতুন ন্যূনতম মজুরি কাঠামো, বাড়ল শ্রমিকদের বেতন। রাজ্য সরকার বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য আজ থেকে নতুন ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর করেছে। নতুন কাঠামো অনুযায়ী, রাজ্যকে A ও B—এই দুই জোনে ভাগ করে বিভিন্ন শ্রেণির শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে।

নতুন হারে, জোন A-তে অদক্ষ (আনস্কিলড) শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৫৫৮ টাকা, অর্থাৎ দৈনিক ৪০৬ টাকা। জোন B-তে একই শ্রেণির শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৯ হাজার ৭৬০ টাকা এবং দৈনিক ৩৭৫ টাকা। সেমি-স্কিলড শ্রমিকদের ক্ষেত্রে জোন A-তে মাসিক ন্যূনতম মজুরি ১১ হাজার ৬১৫ টাকা এবং জোন B-তে ১০ হাজার ৭৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, স্কিলড বা দক্ষ শ্রমিকদের জন্য জোন A-তে মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৭৭৭ টাকা এবং জোন B-তে ১১ হাজার ৮০৭ টাকা করা হয়েছে। এছাড়া, অত্যন্ত দক্ষ (হাইলি স্কিলড) কর্মীদের ক্ষেত্রে জোন A-তে মাসিক ন্যূনতম মজুরি ১৪ হাজার ৫৪ টাকা এবং জোন B-তে ১২ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে শ্রম দপ্তর জানিয়েছে।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال